এইচভি নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:২৩, ২১ আগস্ট ২০২৬
ছবি: সংগৃহীত
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে ২২ আগস্ট শনিবার ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি স্থগিত থাকবে।
তবে তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে এখন পর্যন্ত ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এর মধ্যেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় ভারতীয় রাষ্ট্রপতি ভবন।
বেলা ৩টার দিকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।
ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের সম্মানে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের প্রচলন রয়েছে। ফোরকোর্টে আয়োজিত এসব অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
সাধারণত মূল অনুষ্ঠানের আগের দিন এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়ে থাকে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস