আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:২৭, ২৪ আগস্ট ২০২৬
ছবি: সংগৃহীত
রোববার (২৩ আগস্ট) গভীর রাতে কোনাক্রির গবেসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ২টার দিকে বর্জ্যের স্তূপ ধসে আশপাশের তাঁবু ও ঝুপড়িঘর চাপা পড়ে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ধসে পড়া বর্জ্য সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা।
স্থানীয় এক নারী সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় তার পাঁচ সন্তানই মারা গেছে।
দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ভাগাড়টি বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছিল গিনি সরকার। পরিকল্পনা অনুযায়ী, কোনাক্রির বাইরে বর্জ্য সরিয়ে নেওয়ার কথা ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজ তদারক করেছেন দেশটির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ। সরকার স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার এবং উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
বর্ষাকালে পশ্চিম আফ্রিকার ঘনবসতিপূর্ণ ও অনুন্নত শহরগুলোতে ভারী বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রায়ই প্রাণহানি ঘটে। ভাগাড় বন্ধের সিদ্ধান্তের কয়েক দিনের মধ্যেই এই দুর্ঘটনা গিনির বর্জ্য ব্যবস্থাপনা ও নগর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সূত্র: রয়টার্স