ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির দুই নেতাকে অব্যাহতি

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:৫৮, ২৯ জুন ২০২৬

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির দুই নেতাকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে সাংগঠনিক পদ ও দলীয় কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব কামরুল হাসান এবং জুলাই আন্দোলন ও মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন।

জানা গেছে, শুক্রবার এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী ও সংগঠক সারজিস আলম মৌলভীবাজারের সীমান্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় কামরুল হাসান ও আব্দুল্লাহ আল হুসাইন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে।

শুক্রবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই দুই নেতাকে সাময়িকভাবে সাংগঠনিক পদ ও দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের কাছে জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন