ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:১০, ৯ আগস্ট ২০২৬

বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম- ছবি-সংগৃহীত

বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (০৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। সবার আগে বাংলাদেশ বললেও যদি ভারতকে ভয় না পেতো তাহলে ভারত যেগুলো করেছে সেগুলো সরিয়ে ফেলেছে। যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না বলেও প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ দেশে প্রতিষ্ঠিত হয়েছিল তার সঙ্গে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল। সেই জড়িত থাকার ইতিহাস এই জুলাই জাদুঘরে পাবেন না। পুরো জাদুঘর ঘুরলেও মনে হবে না এটার সঙ্গে যে বৈদেশিক শক্তি জড়িত ছিল, বিশেষ করে ভারত। সেই ইতিহাসটা সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে, নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা জাদুঘর পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। তারও আগে, সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম।

গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে।

এনসিপির নেতারা মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে জন্য জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করেছে দলটি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন