ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন ওয়ার্ড জামায়াতের আমির

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:১৭, ১৯ আগস্ট ২০২৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন ওয়ার্ড জামায়াতের আমির

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠার পর ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী। তিনি বোয়ালমারী পৌর এলাকার কুশাডাঙ্গার বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির।

মঙ্গলবার উপজেলা জামায়াতের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লার সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ ওঠে। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। পরে বিষয়টি দলীয় পর্যায়ে জানানো হলে প্রাথমিকভাবে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

ইনামুল মোল্লার কর্মস্থল একটি হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, কয়েক দিন আগে ওই নারীর প্রবাসী স্বামী তাঁকে ফোন করে স্ত্রীর সঙ্গে ইনামুলের সম্পর্কের অভিযোগ জানান। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগের ভিত্তিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

তিনি বলেন, কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় জামায়াতে ইসলামী নেবে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন