ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

নীতিমালা পরিপন্থী কাজের অভিযোগে বিএনপি মিডিয়া সেলের সদস্যকে অব্যাহতি

এইচভি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:২০, ২৪ আগস্ট ২০২৬

নীতিমালা পরিপন্থী কাজের অভিযোগে বিএনপি মিডিয়া সেলের সদস্যকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির প্রচার ও যোগাযোগ শাখা বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তামিম সুফিয়ানীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ আগস্ট ২০২৬ থেকে তামিম সুফিয়ানীকে বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তামিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন